ছবি : সংগৃহিত
সারাদেশ
পীরগঞ্জ

ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে কাওসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে এসিল্যান্ডের বাসায় চুরি, আটক ২

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার উপজেলার খামার সেনুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোমরাদহ রেল স্টেশনের কাছে পৌছালে ট্রেন হতে নামার জন্য এক যুবক লাফ দেয়।

আরও পড়ুন: প্রবাসী হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কিন্তু সে দুই নাম্বার রেল লাইনে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাস্টার সোহরাব আলী সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ-বাই সাইকেল বিতরণ

উল্লেখ্য, পীরগঞ্জের ভোমরাদহ রেল স্টেশনে পঞ্চগড় রেল স্টেশনে যাত্রা বিরতি না থাকায় বাড়ির কাছে রেল হতে নামতে ওই যুবক লাফ দেয় বলে অনেকের ধারণা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা