সংগৃহীত
সারাদেশ

প্রবাসী হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার চান্দিনায় শহীদ উল্যাহ (৪৮) নামের এক প্রবাসীকে হত্যার দায়ে তার স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

বুধবার (৩০ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার কাশারীখোলার নিহত শহীদ উল্ল্যাহর স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. শাহজাহান, মৃত মধু মিয়ার ছেলে মো. আমির হোসেন ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. মোস্তফা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নিহতের মেয়ে মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজা।

আমির হোসেন, হাছনেয়ারা ও খাদিজা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মো. মোস্তফা ও শাহজাহান পলাতক রয়েছেন।

আরও পড়ুন: ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট জাকির বলেন, ২০০৯ সালের ২১ নভেম্বর সকাল ৭টার দিকে ধানখেত থেকে পুলিশ প্রবাসফেরত শহীদ উল্ল্যাহর মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানাধীন কাশারীখোলার ছায়েদ আলীর মেজো ছেলে নিহত শহীদ।

এ ঘটনায় নিহতের বড় ভাই আরব আলী (৫৬) বাদী হয়ে চান্দিনা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: প্রবাসী হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক ও আ. হান্নান তদন্তে নিহতের স্ত্রী-মেয়ের সম্পৃক্ততা পান। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমির হোসেন, শাহজাহান ও মোস্তফাসহ মোট ৫ জনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১০ সালের ২৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠন করলে রাষ্ট্রপক্ষের ৮ জন ও আসামিপক্ষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানির পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা