সংগৃহীত ছবি
সারাদেশ

ডোবায় মিলল যুবকের লাশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে আব্দুল করিম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল করিম জামালপুর সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কইডলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : অরুণাচলকে যুক্ত করে চীনের মানচিত্র

গত ৫ মাস আগে মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মৃত শহিদ শেখের মেয়ে আশামনিকে পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের ৩ বছর পর তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট সকালে তার নিজ বাড়ি থেকে ছোট বোনের বাড়ি মাদারগঞ্জের উদ্দেশ্যে বের হন। দুপুরের দিকে বোনের বাড়ি এসে বিকেলে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আব্দুল করিম একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : যমুনায় বাড়ছে পানি, চরাঞ্চল প্লাবিত

মাদারগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জিন্নত আলী জিন্নাহ জানান, ডোবা থেকে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠোনো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা