সারাদেশ

গাঁজা সেবনের দায়ে ২ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাকে ২শত টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন (৪৫) উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

আরও পড়ুন : রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামে গাঁজা সেবনের সময় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া আটককৃত লোকমানকে ২ বছরের কারাদণ্ড দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা