সারাদেশ

শরীয়তপুরে বিএনপির মৌন মিছিল

শরীয়তপুর প্রতিনিধি : গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শরীয়তপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি।

আরও পড়ুন : সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে জেলা শহরের ধানুকা এলাকার রাণী মহলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ধানুকার স্টেডিয়াম রোডের প্রবেশ মুখে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ গ্রহণ করেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা শ্রমিক দল নেতা সরদার একেএম চান মিয়া, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক সুমন খান, বর্তমান সাধারণ সম্পাদক মনজুর হাসান, বিএনপি নেতা রাসেল, সজল, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

আরও পড়ুন : রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত

এসময় সাবেক এমপি নাসির উদ্দীন কালু বলেন, বর্তমান সরকার দেশে গুম খুনের রাজত্ব কায়েম করলেও কোন বিচার হচ্ছে না। গুম, খুন ও নির্যাতন করে সরকার টিকে থাকতে পারবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতেই হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা