সারাদেশ

আলপনা এঁকে ইতিহাস গড়তে যাচ্ছে গাইবান্ধার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : 'দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকার কার্যক্রম শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন পুসাগ। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সড়কের উপর এই আলপনা আঁকার কাজ শুরু করে শতশত শিক্ষার্থী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই এই আলপনা এঁকে গিনেস বুকে নতুন রেকর্ড গড়তে চায় পুসাগ। পুসাগের সাথে গাইবান্ধার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

গাইবান্ধা পুলিশ লাইনের সামনে থেকে দুপুরে এই আলপনা আঁকা শুরু করা হলেও বিকেল ৫টায় গাইবান্ধা-সাঘাটা সড়কের ভাঙ্গামোড় এলাকা থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি।

পাবলিক ইউনিভার্সিটি ষ্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) প্রধান সমন্বয়ক চন্দ্র শেখর সান নিউজকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই দেশের দীর্ঘতম আলপনা আঁকার এমন উদ্যোগ নেয়া হয়েছে। এই আলপনা অঙ্কন গিনেস বুকে তথা বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে। ছয় শতাধিক শিক্ষার্থী এই আলপনা অঙ্কনে অংশ নিয়েছেন বলেও তিনি জানান।’


সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা