সারাদেশ

বাঘাইছড়িতে ইউপি সদস্য হত্যা মামলায় আটক ১ 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি সদস্য সমর বিজয় চাকমার হত্যা মামলায় এক জনকে আটক করা হয়েছে। তার নাম সুমন চাকমা (২৮)।

বুধবার বিকালে বাঘাইছড়ি উপজেলা সদরের চৈমুহনী এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা। আটক যুবকের বাড়ি বাঘাইছড়ি সদর ইউনিয়নের লম্বাছড়া এলাকায়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মার্চ অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মোদদাছছের হোসেন জানিয়েছেন, সমর হত্যা মামলার আসামিদের চিহ্নিত করা হয়েছে। আসামি গ্রেফতারে তৎপর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। যে কোনো সময় আসামি গ্রেফতার হতে পারে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস কক্ষে ঢুকে রুপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য সমর বিজয় চাকমাকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার রাতে একই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য বিনয় চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা