সারাদেশ

আগ্নেয়াস্ত্রসহ ২ জেএমবি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড গুলি, জিহাদি বই ও মোবাইল সেটসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে রানীশংকৈল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির ইছাবা বা সামরিক শাখার সদস্য। তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন জেলায় জেএমবির পুরাতন সদস্যদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে আসছিল।

বুধবার রাতে আটককদের বাড়িতে সংগঠনের সামরিক বিভাগের প্রধানসহ সভায় মিলিত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (১৮) নামে ২ সহোদরকে আটক করে। তাদের কাছ থেকে ৫টি জিহাদি বই ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল একটি শর্টগান, ৫ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন উদ্ধার করে করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় সহোদর ভাই এবং রানীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে।

এ ঘটনায় রানীশংকৈল থানায় সন্ত্রাসবিরোধী আইনে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ঘটনার বর্ণনা দেন। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা