সারাদেশ

বেলকুচিতে বাদাম চাষে আশার আলো 

রেজাউল করিম, সিরাজগঞ্জ : জেলার বেলকুচি উপজেলার যমুনা তীরবর্তী চরাঞ্চলসহ নদ-নদীর তীরের আমন চাষিরা বিগত বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার পানি নেমে গিয়ে যমুনা চরাঞ্চল থেকে পানি শুকিয়ে গেছে। ফলে জেগে ওঠা চরাঞ্চলে ফলে সেই ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা বাদাম চাষ শুরু করেছেন।

মাটির নিচে বপন করা এই বাদামই যেন চরাঞ্চলের কৃষকদের এখন গোপন রত্ন। আমনের ক্ষতি পুষিয়ে লাভবান হওয়ার আশায় বাদাম ক্ষেতের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছেন যমুনার চরাঞ্চলের এলাকার কৃষকরা।

এসব অঞ্চলের ধুধু বালু চরে দিগন্ত জোড়া সারিবদ্ধ বাদাম ক্ষেতে নয়ন জুড়িয়ে যায়। বাদাম গাছ ভালো হওয়ায় কৃষকদের চোখে মুখে জ্বলছে আশার আলো।

সরেজমিনে গিয়ে দেখা যায় বেলকুচি উপজেলা বেলকুচি ইউনিয়নের ক্ষিদ্রচাপরী চর বেলকুচি চর, আজুগড়া রতনকান্দীসহ বিভিন্ন এলাকা ঘুরে সারিবদ্ধ বাদাম ক্ষেতের এমন চিত্র দেখা যায়।

বেলকুচি ইউনিয়নের আজুগাড়া এলাকার বাদাম চাষি সোহেল মিয়া তিনি বলেন, বন্যায় আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে এক বিঘা জমিতে বাদাম চাষ করেছি বাদাম গাছ খুবই সন্দর হয়েছে। আবহাওয়া অনুকূল পরিবেশ থাকলে আমনের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবো।

বেলকুচি উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রশাদ পাল এই প্রতিবেদককে বলেন, এ বছরে যমুনা চরাঞ্চলে বন্যায় আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি পুষে নেওয়ার জন্য বাদাম চাষিদের বেলকুচি উপজেলা থেকে ৫৫০টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বীজ সার দেওয়া হয়েছে, চলতি বছরে ৮০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাদামের ফলন আসতে ১২০ থেকে ১৪০ দিন সময় লাগে। বাদামের চাষ বেলে-দোআঁশ মাটিতে ভালো হয়। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাবেন কৃষকরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা