সারাদেশ

চাটমোহরে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম যমুনা রানী সরকার (৫৫)। তিনি পৌর সদরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যমুনা রানী সরকার নামের ওই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে কাজ শেষে ও পাশের বাড়িতে টিভি দেখে নিজের ঘরে ফিরেছিলেন। তারপর তার বিষয়ে কেউ কিছু জানে না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে গাছের নিচে হেলান দেয়া মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, মৃত যমুনা রানী সরকারের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখেছিল। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা