সংগৃহীত ছবি
অপরাধ

আগ্নেয়াস্ত্রসহ আটক ২ সন্ত্রাসী কারাগারে

জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আটক ২ সন্ত্রাসীকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে স্বর্ণসহ আটক ১

উল্লেখ্য, এর আগে তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, চারটি রকেট ফ্লেয়ার ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তমরুদ্দি বাজার এলাকার ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২)।

ওসমান গণি পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণি ও তার সহযোগী শাহেদকে আটক করা হয়। তারপর হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে হাতিয়া কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আটক ব্যক্তিদের হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অস্ত্রধারী সন্ত্রাসী আটকে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা