সারাদেশ

আখাউড়ায় হাফ ম্যারাথন শুরু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাঁচ শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ছয়টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল।

এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে দুইটি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। দেশের বিভিন্ন জেলা থেকে ২০ বছর বয়সি যুবক থেকে শুরু করে ৬১ বছর বয়সিরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা