সারাদেশ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত ও সমৃদ্ধশালী হতো

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই সমৃদ্ধশালী উন্নত দেশের কাতারে সামিল হতে পারতো। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই গতি বাধাগ্রস্থ করলেও থামাতে পারেনি। সকল ষড়যন্ত্র আর মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপি বকুল আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এখনকার বাংলাদেশ এক পরিপূর্ণ রাষ্ট হতে চলেছে। একারণে তার নেতৃত্বের প্রতি দেশের আপামর জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধুর ১০১ তম জন্ম বার্ষিক উপলক্ষ্যে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা