সারাদেশ

স্কুলছাত্রের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রকে গলাকেটে অটো রিক্সা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ মার্চ ) সকাল ১১ টার দিকে কামারগাও কবরস্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্র শাওন মিয়া (১৫) নরসিংদী মীর ইমদাদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে রাঙ্গামাটি এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত দুই দিন যাবৎ নিহত শাওনের বাবা অসুস্থ। তাই সংসারের ব্যয় মেটাতে গত দুইদিন যাবৎ শাওন অটো রিক্সা চালাচ্ছেন। এরই মধ্যে বুধবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে অটো রিক্সা নিয়ে বের হয়। এর পর রাতে আর বাড়ি ফেরেনি। বহু খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সকাল ১০টার দিকে কবরস্থানের পাশে লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকে কামারগাও এলাকার একটি কবরস্থানের পেছন থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানিয়েছেন, কামারগাঁও কবরস্থানের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে সেখান থেকে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা গলাকেটে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি আসামি গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা