সারাদেশ

শ্রীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শাহীন মিয়া (১৬) নামে এক কিশোর খুন হয়েছেন। তার সাথে থাকা অপর বন্ধু ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার রাত ১১টায় উপজেলার রাজাবরী ইউনিয়নের হালুকাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাহীন ধলিপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী নানা হায়দার আলীর বাড়িতে থেকে পার্শ্ববর্তী গ্রামের পাবুরিয়াচালা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। আহত বন্ধু হালুকাইদ এলাকার চাঁন মিয়ার ছেলে মোকাররম।

নিহতের নানা হায়দার আলী ও স্বজনেরা জানান, শাহীন সোমবার রাতে বন্ধুদের সাথে হালুকাইদ এলাকার একটি ওয়াজ মাহফিলে যায়। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে ওই এলাকার শামসুল হকের ছেলে সজীব ও তার অজ্ঞাতনামা সহযোগীরা শাহীনের পথরোধ করে। পরে তারা শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এসময় শাহীনের সাথে থাকা বন্ধু মোকাররমকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের চিৎকারে পথচারীরা গিয়ে উদ্ধার করে। শাহীন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়, আহত মোকাররম ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের নানা আরো জানান, বেশ কয়েকদিন আগে গাজীপুর সদর উপজেলার পাবুরিয়াচালা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী হালুকাইদ গ্রামের জনৈক আনিছ ও আসিফের সাথে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে গ্রাম্য সালিশে উভয় পক্ষের মধ্যে ঘটনার সমাধান করা হয়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে আনিছ ও তার অন্য সহযোগীরা মিলে শাহীনকে খুন করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আনিছ ও আসিফসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা