সারাদেশ

চট্টগ্রামে অনলাইনে চা নিলাম কার্যক্রম শুরু

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম কার্যক্রম শুরু হলো সোমবার থেকে। এতে ১২ হাজার কেজি চা বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী।

তিনি বলেন, অনলাইন চা নিলাম দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করবে। এতে কোভিড পরিস্থিতিতে চা বিপণনে ও ব্যবসায় নতুন গতির সঞ্চার হবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ও বাংলাদেশ চা বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) কর্তৃক দ্রুত সময়ের মধ্যে পরীক্ষামূলভাবে অনলাইন চা নিলাম কার্যক্রম শুরু হলো বলে জানান তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বছরে অনলাইন চা নিলামের পরীক্ষামূলক যাত্রা দেশের চা শিল্পের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের যে কোনো প্রান্ত থেকে বিডাররা অনলাইনে ঘরে বসেই চা বিপণনে অংশ নিতে পারবেন। ফলে ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি চা বিপণনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আর দৃঢ় হবে। এছাড়া কোভিডসহ যে কোন অনাকাঙ্খিত প্রতিকূল পরিস্থিতিতে চা বিপণন স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ২০১৬ খ্রিস্টাব্দে টিটিএবি অনলাইন চা নিলামের সম্ভাব্যতা যাচাই শুরু করে। ২০২০ খ্রিস্টাব্দে করোনা মহামারীতে চা নিলাম কার্যক্রম বাধাগ্রস্থ হওয়ার ফলে বাংলাদেশ চা বোর্ড অনলাইন চা নিলাম দ্রুত শুরুর বিষয়ে টিটিএবিকে নির্দেশনা দেয়।

পরবর্তীতে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি এঁর সভাপতিত্বে টিটিএবি, ব্রোকার, ব্যবসায়ী এবং বিভিন্ন ভেন্ডরদের সাথে ধারাবাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সোমবার থেকে পরীক্ষামূলক অনলাইন চা নিলাম কার্যক্রম শুরু হয়।

অনলাইন নিলামে প্রায় ১২০০০ কেজি চা বিক্রি হয়েছে। নিলামে ন্যাশনাল ব্রোকারের মাধ্যমে মির্জাপুর বাগানের চা প্রথম বিক্রি হয়। ই¯পাহনী টি লিমিটেড ৩১২ টাকা কেজিতে প্রথম লট ক্রয় করে। প্রায় ২৫ জন বিডার অনলাইন অকশনে অংশগ্রহণ করে। নিলাম অনুষ্ঠানে টিটিএবি চেয়ারম্যান জনাব শাহ মঈনুদ্দীন হাসান, চা বোর্ডের বিপণন কর্মকর্তা জনাব আহসান হাবিব, ব্রোকার প্রতিনিধি ও চা ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা