সারাদেশ

আর তিস্তা চুক্তি হবে না: মির্জা ফখরুল

শামীম রেজা, মানিকগঞ্জ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৭ থেকে ২৬ মার্চ ঢাকায় সভা নিষিদ্ধ করে অন্যান্য দলের অধিকার হরণ করেছে সরকার।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ার নিজ গ্রামে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ১০ বছর আগে কোন তিস্তা চুক্তি হয়নি। তাই দেশ তিস্তার পানি থেকে বঞ্চিত। আর তিস্তা চুক্তি হবে না। সরকারের যারা তিস্তার চুক্তি করার কথা বলছে তা মিথ্যা বলছে।

ফখরুল বলেন, জিয়াউর রহমানের খেতাব কেউ কেড়ে নিতে পারবে না। এতে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতাসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত মহাসচিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তিনি।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা