ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠি প্রাণী সম্পদ বিভাগ

সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!

ঝালকাঠি প্রতিনিধি: কোনো রকম নিলাম ছাড়াই ঝালকাঠি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায়ী সম্মাননা

রোববার (২০ আগস্ট) বিকেল ৩ টায় সরেজমিন প্রাণী সম্পদ কার্যলয়ে গিয়ে দেখা যায় অফিসের সব পুরাতন মালামাল ভ্যান গাড়িতে তোলা হচ্ছে। কোনো রকম নিলাম ও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ মালামাল বিক্রি করে দেওয়া হয়।

খবর পেয়ে সংবাদ কর্মীরা সেখানে উপস্থিত হলে মালামাল রেখে ক্রেতা সটকে পরে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবি

ক্রেতা মো. লিটন সাংবাদিকদের জানান, তিনি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম ক্রয় করেছেন। মালামালের মধ্যে রয়েছে কলাপসিবল গেট, ৭টা ফ্রীজ, ও ৪৬ টাকা দরে ৯০ কেজি জানালার গ্রীলসহ পুরতান অফিস সামগ্রী।

একটি সুত্র জানিয়েছে, জেলা প্রাণী সম্পদ হাসপাতালের নাইট গার্ড হাফিজ ও এ্যনিমেল এটেনডেন্ট মশিউর এসব মালামাল বিক্রি করেছে। তবে অফিস কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি এ কাজ করছেন বলে অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন।

আরও পড়ুন: হাত জোর করে দাড়াবেন না, স্বাভাবিক থাকুন

এ অফিসের নাইট গার্ড হাফিজ বলেন, ৭টা ফ্রীজ ৩ হাজার ও ৪০ টাকা দরে ৫৫ কেজি লোহার দাম বলছে। তখন আমাদের অফিসের মশিউর বলছেন যা দাম বলছে তাতেই বিক্রি করে দেই।

অফিসের ক্যাশিয়ার মোশারেফ হোসেন বলেন, এ মাল কে বিক্রি করে তা আমরা জানিনা। আর স্যার ২ দিন হল এসেছে তাই সেও কিছু জানেনা।

এ বিষয়ে মালামালের দায়িত্বে থাকা ষ্টোর কিপার দোলোয়ার হোসেন বলেন, অফিসের মালামাল এক রুম থেকে অন্যরুমে নেয়ার জন্য ভ্যানে উঠানো হয়েছিলো।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এর বেশী কিছুই বলতে পারবনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা