ছবি-সংগৃহীত
খেলা

বিপিএলের শুরুর সময় ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরুর দিনক্ষণ এবং নিলাম অনুষ্ঠিত হওয়ার সময় জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রেই ৩২ দলের ক্লাব বিশ্বকাপ

কিন্তু এই আসরের সময় নিয়ে কিছুটা দোটানায় আছে বিসিবি। জানা গেছে, জাতীয় নির্বাচনের জন্য বিসিবির এমন দোটানা। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের জন্য খুব বেশি পেছাবে না বিপিএল।

শনিবার (২৪ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভার্নিং বোর্ডের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এই সময় তিনি বিপিএল শুরুর বিষয় এবং প্লেয়ার্স ড্রাফট নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুন : নেইমারের বাবা আটক

বিসিবি পরিচালক বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় এখনও নির্ধারিত হয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। যাতে জাতীয় নির্বাচনের পরপরই বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে মিডিয়ায়।’

মল্লিক বলেন, ‘সেক্ষেত্রে হয়তো জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করবো। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করবো চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’

আরও পড়ুন : শুভেচ্ছায় ভাসছেন মেসি

তিনি আরো বলেন, ‘বিসিবি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। গতবারের দলগুলোকে আমরা সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করার কথা জানিয়ে দিয়েছি। আমরা খেলা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করবো। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা