ছবি-সংগৃহীত
খেলা

নেইমারের বাবা আটক

স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়রের বাবাকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

নেইমারের বাবা‌ পরিবেশগত অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন বলে জানা যায়।

এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেইমারের মালিকানাধীন একটি স্থাপনায় নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্থাপনাটি ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় অবস্থিত।

স্থানীয় সরকার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার মধ্যে আছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, অনুমতি ছাড়া নদীর পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন।

আরও পড়ুন: আকাশী-নীলে মেসির যত গোল

আইনভঙ্গের এসব অভিযোগে মানগারাতিবা সিটি হল এবং সিভিল পুলিশ একযোগে অভিযান চালিয়ে গ্রেফতার করে তারকা ফুটবলারের বাবাকে। যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিপুল পরিমাণের আর্থিক জরিমানা করা হয়েছে। ব্রাজিলীয় এই তারকা ফুটবলারের বাবাকে দিতে হয়েছে ৫ মিলিয়ন ব্রাজিলিও রিয়েল।

প্রসঙ্গত, নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান। তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা