ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা" শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোববার (২০ আগস্ট) সকাল ১০ টায় জেলা সার্কিট হাউস কনফারেন্স রুমে ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম,ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আরও পড়ুন: ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সরকার চায় সারাদেশে মফস্বল এলাকায় কতজন সাংবাদিক রয়েছেন। তাছাড়াও সরকারের সুবিধা হবে যে কোন বেনিফিট দিতে। সরকার আপনাদের অনুদান দিচ্ছে। নির্ভুল ভাবে হয়ত দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আপনি না পেলে আপনার ভাই তো পেয়েছে। তাদের সংখ্যা জানতে। সেজন্য প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরী করছে।

তিনি আরো বলেন, সরকার চায় ডাটাবেইজ হোক। লিস্টটা সরকারের জানা থাকুক, সারাদেশে কতজন সাংবাদিক রয়েছে। কোন পত্রিকার কতজন সাংবাদিক রয়েছে। তাদের বেতন কত?

আরও পড়ুন: ক্ষমতা বিএনপির মামা বাড়ির আবদার না

সহ অতিথিরা সংবাদ প্রকাশের আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এদিকে প্রেস কাউন্সিলের অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত সাংবাদিকদের সঠিক প্লাটফর্ম তৈরি, যত্রতত্র সাংবাদিক ও নিউজ পোর্টাল তৈরিসহ বিভিন্ন সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা