ছবি-সংগৃহীত
জাতীয়

পদক পেলেন ৪ সাংবাদিক

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পেয়েছেন ৪ সাংবাদিক। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবার হাতে পদক তুলে দেন।

আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চলকে পদক দেওয়া হয়েছে। আর আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত সাংবাদিক বজলুর রহমান।

এবার বরেণ্য সাংবাদিক দৈনিক সংবাদের সম্পাদক প্রয়াত বজলুর রহমানকে আজীবন সম্মাননা (মরণোত্তর) পদক দিয়েছে প্রেস কাউন্সিল।

আরও পড়ুন: আ’লীগকে নাকি তাড়িয়ে দেবে বিএনপি

কর্মরত সাংবাদিকদের মধ্যে চারজন পদক পেয়েছেন। তারা হলেন- গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, উন্নয়ন সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার মো. শাহেদুল ইসলাম (শাহেদ শফিক), নারী সাংবাদিকতায় বিটিভির রিপোর্টার তুলনা আফরিন, আলোকচিত্র সাংবাদিকতায় দি নিউ এইজের ফটো সাংবাদিক সৌরভ লস্কর।

প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে পদক পেয়েছে দৈনিক যুগান্তর। আর আঞ্চলিক প্রতিষ্ঠান হিসেবে পদক দেওয়া হয়েছে খুলনার দৈনিক পূর্বাঞ্চলকে।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক। শুরুতে ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এ পদক। ২০১৯ সাল থেকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা নামে আরও একটি ক্যাটাগরি নতুন করে যোগ করা হয়।

আজীবন সম্মাননা, প্রাতিষ্ঠানিক সম্মাননা ও আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। আর ব্যক্তি পর্যায়ের পদকপ্রাপ্তরা পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট।

আরও পড়ুন: বাংলাদেশে আসবেন কাতারের আমির

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা