সারাদেশ

বন্দরে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নূসরাত (৯) ও সামিয়া (৯)।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ীর পাশের পুকুরে।

নিহত দুই শিক্ষার্থী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও দিন মুজুর নজরুল মিয়ার মেয়ে ও নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। এদিকে দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় ওই দুই শিশু শিক্ষার্থী তাদের পিতা-মাতাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পাকা ঘাটওয়ালা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। অনেক দূর থেকে পথচারীরা শিশু দুইটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা