সারাদেশ

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা দুদুর বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো: টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সামশুজ্জামান দুদুর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

১৫ মার্চ সোমবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী এ আদেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ। তিনি বলেন, উক্ত মামলায় আগামী ২৪ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এর আগে দুদুর বিরুদ্ধে নালিশি মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে রুজু করতে পুলিশকে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মামলায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর দুদুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার। এই মামলায় জামিন নিয়ে আদালতে নিয়মিত হাজিরা দেন বিএনপি নেতা সামশুজ্জামান দুদু।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালতে নালিশি মামলা দায়ের করেন।

দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দন্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দন্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পূর্বক থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান রাজকাহনে বিএনপি নেতা সামশুজ্জামান দুদু বলেন, এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে। তাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

এ বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু গং ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছেন বলে অভিযোগ আনা হয়।

সান নউিজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা