সারাদেশ

নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নারী উদ্যোক্তা কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নারী উদ্যোক্তা মেলায় প্রশিক্ষণ কর্মসূচি চলছে। সোমবার (১৫ মার্চ) বিকেলে সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ মাঠের মেলামঞ্চে গ্লাস প্রিন্টের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১০-১২ জন নারী প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।

তাদের প্রশিক্ষণ দিয়েছেন সিলেট উইমেন চেম্বারের সদস্য ও নারী উদ্যোক্তা খালেদা আক্তার। কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

উইমেন চেম্বারের সদস্য শামসুন্নাহার, সালসাবিলা কান্তা ও লুবানা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষাণার্থীদের উদ্দেশ্যে স্বর্ণলতা রায় বলেন, গ্লাস প্রিন্ট বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি ট্রেড। এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে কাজ করলে দ্রুত উন্নতি সম্ভব। প্রশিক্ষণ শেষে পেশাগত প্রয়োজনে প্রশিক্ষণার্থীদের সাহায্য সহযোগিতা করবেন উইমেন চেম্বার।

তিনি বলেন, এছাড়াও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছি। তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন তামান্না বেগম, ফাতেমা সুলতানা, নাজিরা বেগম, ফাহমিদা আক্তার, রাগীবা সুলতানা চৌধুরী, লাকি বেগম, হিমা বেগম, লিপি বেগম, মাকসুদা খাতুন, সারজানা আক্তার এমি, ওয়াহিদা আখলাক, নাসিমা বেগমসহ আরও কয়েকজন নারী।

এদিকে সিলেট উইমেন চেম্বারের আয়োজনে চলমান নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্যপ্রদর্শনীর ৬ দিন সোমবার বিকেলেও প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। মহামারি করোনা সচেতনতায় যাবতীয় প্রস্তুতি নিয়ে চলমান এ মেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং বেশ ভালো বেচা-কেনা হচ্ছে বলে জানালেন উইমেন চেম্বারসহ অংশগ্রহণকারী স্টলগুলোর সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ী।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা