সারাদেশ

সিলেটে নারীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের জালাবাদ থানার শিবেরবাজারে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ চলছে।

নারীর নাম ময়মুন নেছা (৫৮)। তিনি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত মখন মিয়ার স্ত্রী।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা জানান, নারীর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে সোমবার (১৫ মার্চ) দুপুরের দিকে তারা তার লাশ উদ্ধার করেন। এর আগে একটা মোবাইল থেকে থানায় পরিচয় গোপন রেখে নারীর মৃত্যুর খবর জানানো হয়। সুরতহাল রিপোর্ট তৈরির সময় নারীর শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবু সন্দেহজনক হওয়ায় তার লাশ ময়নাতদন্তের জন্য ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর তার ছেলে আব্দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানিয়েছেন ওসি নাজমুল হুদা।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা