ছবি-সংগৃহীত
সারাদেশ

নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি পরিত্যক্ত বাথরুম থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলের দিকে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বাড়ির পেছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে ভবনের পেছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে নারীর অর্ধগলিত দেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিল। ৩৫ বছরের অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।

আরও পড়ুন : পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

এ বিষয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা