প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে সাব্বির হোসেন (৪) ও ইভা মনি (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি ধরনিবাড়ি ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে। নিহত শিশু দুটি সম্পর্কে মামা-ভাগনি।

স্থানীয় সূত্র জানায়, ওই দুই শিশু বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলছিল। খেলার কোনো একসময় খালে পড়ে তারা নিখোঁজ হয়। একপর্যায়ে খালের পানিতে ওই দুই শিশু ভেসে উঠলে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা-ভাগনি। মেয়ে শিশুর বাড়ি ধরনিবাড়ি ইউনিয়নে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা