সারাদেশ

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এ স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : একদিনে আরও ১৬ জনের মৃত্যু

ত্রিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

এসময় র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে প্রয়াত উপজেলা পরিষদে রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে শুভ উদ্বোধন ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

আরও পড়ুন : সেনেগালে নৌকাডুবিতে নিহত ১৫

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমুখ। এছাড়াও উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুয়েল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা