সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে স্ত্রী শাহানাজ পারভীন শাহীন (৫৫) হত্যার দায়ে স্বামী মমিনুল ইসলামকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জড়িমানা করেছেন আদালত। এছাড়া অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : অব্যাহতি পেলেন বাবুল আকতার

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ এপ্রিল দিনগত রাত ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার পশ্চিম পাউসার গ্রামের স্বামী মমিনুল ইসলামের সঙ্গে তার স্ত্রী শাহানাজ পারভীন শাহীনে ঝগড়া হয়। পরে স্ত্রী শাহীন ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুন : আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

ওই দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শাহীনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী মমিনুল। এরপর ঘর তালাবদ্ধ করে সে পালিয়ে যায়।

পরদিন সকালে মোবাইল ফোনে মমিনুল (মেঝো ভাইয়ের স্ত্রী) ভাবি জিয়াসমিন বেগমকে ঘটনাটি অবগত করেন। পরে নিহতের মেয়ে আলপনা আক্তার মলিকে এ ঘটনাটি খুলে বলেন। পরবর্তীতে শাহনাজ পারভীনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

আরও পড়ুন : কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নয়

এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই সুলতান বেপারী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। পরে ২৯ এপ্রিল স্ত্রী হন্তারক স্বামী মমিনুলকে একই উপজেলার কুচিয়া মোড়া হতে গ্রেফতার করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা