সারাদেশ

নড়াইলে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) জেলা শিশু একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি, নড়াইলের আয়োজনে ছড়াপাঠ, একুশ ভিত্তিক কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওলিউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমাউন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় শিশু একাডেমির কর্মকর্তা, অভিভাবকগণসহ শতাধিক শিশু প্রতিযোগী উপস্থিত ছিলেন।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা