সারাদেশ

রাজাপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ এসময় অপহৃত ওই কলেজ ছাত্রীকেও উদ্ধার করে। গ্রেফতার আসামি উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. হাফিজুর রহমান রনি (২৭)।

জানা গেছে, কলেজ পড়ুয়া ১৫ বছর বয়সী এক ছাত্রীকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে গত ১১ ফেব্রুয়ারি হাফিজসহ অজ্ঞাত চারজনে মিলে এই অপহরণ করে। অপহরণের ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে শনিবার দুপুরে হাফিজসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরেই ওই রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজকে গ্রেফতারসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হাফিজসহ অপহৃত ওই কলেজ ছাত্রীকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএমআরকে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা