সারাদেশ

চট্টগ্রামে মেসেজ নিয়ে টিকা দিতে আসার অনুরোধ

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : করোনার টিকা নিতে চট্টগ্রামে কয়েকদিন ধরে ভীড় শুরু হয়েছে সবকটি কেন্দ্রে। ফলে বিশৃঙ্খলাও সৃষ্টি হচ্ছে। আর বিশৃঙ্খলা এড়াতে মোবাইলে মেসেজ নিয়ে টিকা দিতে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শুরুতে টিকা নিতে যে ভয় ছিল, চট্টগ্রামে ক্রমেই তা কেটে গেছে। টিকা কেন্দ্রে গত কয়েকদিন ধরে ভীড় জমতে শুরু করেছে। ফলে সবকটি টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরী হচ্ছে। আর এই বিশৃঙ্খলা এড়াতে শুধু নিবন্ধন করলে চলবে না, পেতে হবে এসএমএস। যা সাথে নিয়ে আসলে মিলবে টিকা।

তিনি বলেন, শুরুতে টিকার জন্য রেজিস্ট্রেশন করাও গেলে মাঝখানে কিছুদিন বন্ধ থাকে। আবার চালু হলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে।

প্রথমদিকে রেজিস্ট্রেশন করেই মিলেছে টিকা। যে কোনো কেন্দ্রে মানুষ টিকা নিতে পেরেছে। ভীড় বাড়ায় সে সুযোগ আর থাকছে না। যারা এসএমএস না পেয়ে আসছে, তাদের টিকা দেওয়া হচ্ছে না। আমরা বারবার বলছি, এসএমএস না পাওয়ার আগে কেউ টিকা কেন্দ্রে আসবেন না।

তিনি আরও বলেন, মোবাইলে এসএমএস না দেখে টিকা কেন্দ্রে চলে আসছেন অনেকে। এক কেন্দ্রের ব্যক্তি অন্য কেন্দ্রে যাচ্ছেন। ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। রেজিস্ট্রেশন যারা করেছেন, সবাই এসএমএস পাবেন। ওখানে আপনার টিকা কেন্দ্রের নাম এবং তারিখ থাকবে। সেদিনই আপনারা ওই কেন্দ্রে টিকা নিতে আসুন। নির্ধারিত দিনে সবাই টিকা পাবেন। স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিন।

কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, টিকা নিতে আগ্রহী মানুষের উপস্থিতি অনেক বেশি। মোবাইলে এসএমএস ছাড়াও অনেক এসেছেন টিকা নিতে। টিকা ফুরিয়ে যাওয়ার খবরে অনেকে ভীড় করছেন টিকা কেন্দ্রে। ভীড় বাড়ায় সামাজিক দূরত্বও রক্ষা করা যাচ্ছে না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল টিকা নিতে আসা আনোয়ার নামের এক ব্যক্তি বলেন, টিকা দেওয়ার সময় ৩টা পর্যন্ত। কিন্তু ১ টার সময় টিকা বন্ধ করে দিয়েছে। আমরা লাইনে কষ্ট করে দাঁড়িয়ে টিকা পাইনি। সাব্বির নামে এক ব্যক্তি বলেন, ১১টায় টিকা নিতে এসেছি, এখন বলছে ভ্যাকসিন শেষ। আমাদের যদি আগে বলতো, তাহলে আমরা চলে যেতাম।

টিকা নিতে আগ্রহীদের মতে, নগরীর লোকসংখ্যা অনুসারে নগরীর বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ আরো টিকাদান কেন্দ্র খোলা উচিত। বুথ আরো বাড়ানো হলে, বিশৃঙ্খলা কমে আসবে। এখন নগরীর ১৫টি কেন্দ্রে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে মানুষ।

সিভিল সার্জনের তথ্যমতে, চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৮৭ হাজার ৪৬৪ জন উপজেলায় ও ৮৭ হাজার ৬৫১ জন সিটি করপোরেশন এলাকায়। এছাড়া এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৪১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা