সারাদেশ

মাতৃভাষা দিবসে পীরগঞ্জ উপজেলা বিএনপির র‌্যালী ও পুষ্পমাল্য অর্পণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে র‌্যালী বের করে বিএনপি। পরে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে রংপুর-৬ (পীরগঞ্জ) নির্বাচনী এলাকার বিএনপি দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সাথে নিয়ে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে র‌্যালী ও পুষ্পমাল্য অর্পণ দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস সালামসহ পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

এছাড়াও শনিবার তার নির্বাচনী এলাকা রংপুর-৬ পীরগঞ্জ আসনের পাঁচগাছি ইউনিয়ন যুবদলের নেতা সেলিমের পিতার কুলখানী ও দোয়া মাহফিলে অংশ নেন। এর আগে পাঁচগাছি, শানেরহাট, মদনখালী, বড় আলমপুরসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা