সারাদেশ

‘বিরোধীরা ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার করছে’

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিরোধীরা কেবল বিরোধিতার স্বার্থে ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার ও মিথ্যাচার করে চলেছেন। কিন্তু সর্বশেষ এটাই চরম সত্য প্রতিষ্ঠিত হয়েছে যে প্রধানমন্ত্রীর বিচক্ষণ উদ্যোগের মাধ্যমে দেশে ভ্যাকসিন এসেছে এবং পরিশেষে তা দেশবাসীর মধ্যে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৭ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলায় কোভিড-১৯র ভ্যাকসিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রাবেয়া আক্তারের নিকট থেকে টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, যখন থেকে দেশে টিকা নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয় তখন থেকেই দেশের কিছু বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং কিছু রাজনৈতিক দল অত্যন্ত নেতিবাচক কথাবার্তা বলেছিল। তাদের কাছ থেকে এমনও কথা শুনতে হয়েছিল যে, এইবার করোনায় দেশের রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, এই দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা সরকারের নেই, কিন্তু তাদের এই ধারণা, ইচ্ছা বা আকাঙ্খাকে মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে এই সংকট মোকাবিলা করেছেন।
তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে প্রমান হয়েছে যে, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং কিছু রাজনৈতিক দল যা বলেছিলেন তা শুধুমাত্র মিথ্যাচারের জন্যই মিথ্যাচার করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোছা. নুরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ এর সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম প্রমুখ। এসময় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা