সারাদেশ

নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : “শিক্ষার সর্বস্তরের বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্যাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার প্রমূখ।

এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা