সারাদেশ

রংপুরে প্রথম করোনার টিকা নিলেন সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এরপর রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নূরুন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহণ করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সোয়া ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মেয়র ও স্বাস্থ্য কর্মকর্তারা ভ্যাকসিন নেয়ার পরপরই রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন চিকিৎসক ও সেনাবাহিনীর কর্মকর্তা ভ্যাকসিন গ্রহণ করেন। বেলা সাড়ে ১০টায় ভ্যাকসিন নেন জেলা প্রশাসক আসিব আহসান।

এসময় সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ভ্যাকসিন গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আতঙ্কিত না হয়ে সকলেরই ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন। সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয় এজন্য সবার আগে ভ্যাকসিন নিয়েছি’।

সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত জেলায় সাত হাজার ৬৩২ জন রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে চিকিৎসক রয়েছেন ৫০০ জন। রংপুরে প্রথম ধাপে সাত উপজেলায় সাতটি এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য আটটি বুথের মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

সিটির ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা দেয়া হবে। প্রথম দিন ১৫শ জনকে টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা দেয়া হবে।

সিভিল সার্জন হিরম্ব কুমার রায় আরও জানান, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভ্যাকসিন পেতে অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা