সারাদেশ

জামালপুরে  করোনার টিকা প্রদান শুরু 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, সদর থানার ওসি রেজাউল ইসলাম খান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানুয়ার হোসেন ছানু প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মির্জা আজম এমপি বলেন, 'পৃথিবীর উন্নত অনেক দেশ এখনো টিকা পায়নি। কয়েকটি দেশে করোনার টিকা দেওয়া হচ্ছে। এরমধ্যে বাংলাদেশও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে আজ থেকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হলো।'

জামালপুরের ৭ উপজেলায় ৯ টি বুথে দেওয়া হচ্ছে কোভিড-১৯ টিকা। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা জেলায় এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনের পর প্রথম টিকা নেন জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স বৃষ্টি নাগ (২৮)। এরপর নেন ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান।

জামালপুরের ৭ উপজেলার মধ্যে ৬ টি উপজেলায় ১ টি করে বুথে এবং সদর উপজেলায় ২ টি বুথে চলছে করোনার টিকা প্রদান কার্যক্রম। সদর উপজেলার ২টি বুথ জামালপুর ২৫০ শয্যা হাসপাতাল ও পুলিশ লাইনসহ প্রতিটি উপজেলা বুথে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশ ও বিজিবি সদস্যরা টিকা নিচ্ছেন। জামালপুর সদরে মিডিয়াকর্মীদের মধ্যে একমাত্র গাজী টেলিভিশনের সাংবাদিক আলী আকবর টিকা নিয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান জানান, জামালপুরে ৩১ জানুয়ারি কোভিড-১৯ এর ৭২ হাজার ডোজ টিকা এসেছে। সারা জেলায় ৯ টি বুথে আজ থেকে টিকা প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা জেলায় ৯৭ টি বুথে এই টিকা দেওয়া হবে।

টিকা নেওয়ার পর অভিব্যক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, টিকা নিয়ে ভালো লাগছে। কোনো প্রকার নেতিবাচক শারীরিক প্রতিক্রিয়া অনুভূত হয়নি। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।


সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা