সারাদেশ

স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি: জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোহাম্মদ হারুনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্বশুর, শাশুড়ি ও ননদকে খালাস দেয়া হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হারুন সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম পশ্চিমপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

মামলায় খালাস পাওয়া আসামিরা হলেন- ওই গৃহবধূর শ্বশুর ওয়াদুদ মিয়া, শাশুড়ি রাজিয়া বেগম ও ননদ রিজু বেগম।

মামলা সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি হারুন কাতারে চাকরিতে যাওয়ার আগে জামালপুর সদরের রঘুনাথপুর দিঘুলী গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে মাহমুদা বেগমকে (২৫) বিয়ে করেন। বিয়ের পর থেকেই কাতারে যাওয়ার টাকার জন্য হারুন তার স্ত্রী মাহমুদাকে চাপ প্রয়োগ ও নির্যাতন করে আসছিলেন।

একপর্যায়ে মাহমুদার বাবা খলিলুর রহমান ধার দেনা করে আড়াই লাখ টাকা দেন জামাতা হারুনকে। টাকা পেয়ে কাতার চলে যান তিনি। চার বছর পর কাতার থেকে ফিরে সেই টাকা পরিশোধ না করায় বিপাকে পড়েন গৃহবধূ মাহমুদার বাবা। সেই টাকার জন্য চাপ দিলে হারুন তার স্ত্রীকে মাঝে মধ্যেই নির্যাতন করেন এবং এ নিয়ে পারিবারিক কলহ বাড়তে থাকে।

ধারাবাহিক নির্যাতনের একপর্যায়ে ২০১২ সালের ২৫ জুলাই সকালে হারুন নিজ বাড়িতে তার স্ত্রী মাহমুদাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।

এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান বাদী হয়ে ঘটনার দিনই মাহমুদার স্বামী হারুনকে প্রধান আসামি করে শ্বশুর ওয়াদুদ মিয়া, শাশুড়ি রিজিয়া বেগম ও ননদ রিজু বেগমকে আসামি করে সরিষাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করে।মামলাটির রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. আমান উল্লাহ আকাশ ও মোজাম্মেল হক।

সান নিউজ/এসজে/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা