সারাদেশ

করোনার টিকা নিলেন এমপি রমেশ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রথম দিনে করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনিই প্রথম টিকা গ্রহণ করেন।

এরপর এমপির পত্নী অঞ্জলী রানী সেন, জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্তি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা.মাহাফুজুর রহমান সরকার, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখর কুমার রায়, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, সদর উপজেলা নিবাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে,এখন পর্যন্ত জেলা মোট রেজিস্ট্রেশন হয়েছে ৩ হাজার ২শ ৫ জনের। এর মধ্যে সদর উপজেলায় ১হাজার ৫শ ৬৩ জন,বালীয়াডাঙ্গী উপজেলা ৭শ ১০জন, পীরগঞ্জ ৩শ ৮৫ জন, রানীশংকৈল ৩শ ২৬ জন,হরিপুর ২শ ২১ জন। এর মধ্যে ৫শ ৪৮ জনকে এসএমএস দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিনে সদরে ১শ ৫০জন,রানীশকৈলে ১শ ৯০জন,পীরগঞ্জে ৮৩শ, বালিয়াডাঙ্গীতে ৭০জন ও হরিপুরে ৫৫জনকে এই টিকা প্রদান করা হবে।

ভ্যাকসিন গ্রহন শেষে রমেশ চন্দ্র সেন বলেন বলেন,অনেক বড় বড় দেশ এখনো পায়নি ভ্যাকসিন। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে। এতে অনেকই আতঙ্কিত রয়েছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি আজ নিজেই প্রথমে এই ভ্যাকসিন নিয়েছি। যার কারন হলো সাধারণ জনগণ বুঝে উঠুক যে করোনার ভ্যাকসিন নিয়ে যা গুজব উঠছে তা সত্যি একটি গুজব। ভ্যাকসিন নিয়ে ভয়ের কিছু নেই। তাই গুজবে কেউ কান দেবেন না।


সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা