সারাদেশ

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামসুল হক সবুজ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

গ্রেফতারকৃত শামসুল হক সবুজ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঝাপড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, সদর উপজেলার মালশাপাড়া গ্রামে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। গোপন সংবাদে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের ও আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা