সারাদেশ

বিদ্যালয়ের পাশে ইটভাটা, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা  

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের পাশ ঘেষে ইটভাটা হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ও ঘনবসতিপূর্ণ এলাকা, হাটবাজার ও কৃষিজমির উপর গড়ে উঠেছে এসব ইটের ভাটা। ছড়িয়ে পড়া কালো ধোঁয়ার বিষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন।

সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়, সাজেদা বারি কিন্ডার গার্টেন স্কুল ও বেগম জেবুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় গড়ে উঠেছে এসব ইটভাটা।

শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া জনপ্রতিনিধি হয়েও জালালিয়া এলাকায় গড়ে তুলেছেন ‘মেসার্স মহসিন ব্রিকস’ নামের একটি ইটভাটা। এখানে ভবন পর্যন্ত ইটভাটার ছড়িয়ে পড়েছে। বিদ্যালয় সীমানার তিন পাশের আঙ্গীনায় কৃষি জমির জমির উপর বিশাল ইটভাটায় শারীরিক, মানসিক ও কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতি গুণছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা কার্যক্রম ব্যাঘাত হওয়ায় বেগম জেবুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও অদৃশ্য কারণে কোনো পদক্ষেপই নেয়নি প্রশাসন।

মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং সাজেদা বারি কিন্ডার গার্টেন স্কুল ও মুন্সীবাজার বাজারের পার্শ্ববর্তী কৃষিজমির উপর রয়েছে আরো ১১টি ইটভাটা। বিদ্যালয় আঙিনায় ইটভাটায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী ছাড়াও হাটবাজার, লোকালয়ের কয়েক হাজার বাসিন্দা প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাসে ইটভাটার ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এ নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ বিরাজ করছেন।

ইট পুড়ানো নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, পাহাড়, গবেষণা প্রতিষ্ঠান এবং লোকালয় থেকে তিন কিলোমিটারের মধ্যে কোন ইটভাটা নির্মাণ করা যাবে না। কৃষিজমিতে ইটভাটা তৈরির আইনগত নিষেধ থাকলেও কৃষিজমি, ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বনাঞ্চলের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এসব ইট ভাটা গড়ে উঠেছে। বিনষ্ট হচ্ছে রাস্তাঘাট ও ফসলি জমি।

জমির উর্বর মাটি ও গাছ গাছালি এসব ইটের ভাটায় চলে যাওয়ায় ফসল ফলানো কৃষি জমির উর্বরাশক্তি হারিয়ে যাচ্ছে। কৃষিজমির উর্বর মাটি দিয়ে এসব ইটভাটায় তৈরি করা হচ্ছে ইট। গ্রামের দরিদ্র কৃষক অর্থাভাবে কেউ কেউ ফসলি জমির উর্বর মাটি ইটভাটায় বিক্রি করছেন। সবকটি ভাটায় পরিবেশ আইন না মেনেই কোনমতে চিমনি লাগিয়ে ইট তৈরির হিড়িক চলছে। ফলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত হচ্ছে পরিবেশ।

এলাকাবাসী জানায়, বিদ্যালয় খোলা থাকলে ইটভাটার কারণে কোমলমতি শিক্ষার্থীদের নানা অসুখ লেগেই থাকে। পাশাপাশি এলাকার কয়েক হাজার মানুষ ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

লেখক আহমদ সিরাজ বলেন, বিষয়টি প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে। গত বছর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও এই ভাটা নিয়ে আলোচনা করা হয়।

মেসার্স মহসিন ব্রিকসের ব্যবস্থাপক পরিতোশ দেব বলেন, স্কুলের জায়গায় ইটভাটার কোনো কার্যক্রম হচ্ছে না। এই ইটভাটা ২২ বছর আগের। এসময় স্কুলটি প্রতিষ্ঠা হয়নি। এখন ভাটাটি কী করবো।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নিয়ে আইন শৃঙ্খলা সভায় উঠেছে। এরপরও ইটভাটার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা