সারাদেশ

রাজনীতিতে যতন কুমার ত্রিপুরার মত ত্যাগী নেতা বিরল

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরার অকাল মৃত্যুতে আত্মার শান্তি কামনায় শোকসভা করেছে জেলা যুবলীগ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই শোক সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সহ-সভাপতি মোমিনুল হক লিটনের সভাপতিত্বে শোক সভায় শুরুতে যতন কুমার ত্রিপুরার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আয়োজিত শোক সভায় এ সময়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ সভাপতি তপন কান্তি দে, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল,জেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, রাজনীতিতে যতন কুমার ত্রিপুরার মত নেতা বিরল। দীর্ঘ রাজনৈতিক জীবনে যার ছিল না কোন লোভ-লালসা। ধীর, নির্ভীক ও সাহসিকতার ফলে জেলা যুবলীগ ছিল ঐক্যবদ্ধ। যতন কুমার ত্রিপুরার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা যুবলীগ স্বচ্ছ রাজনীতি সংগঠনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এছাড়াও বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াতের দু-শাসনেরও শিকার হয়েছিলেন তিনি। তখনো সকল অপশক্তিকে ভয়-ভীতির উর্ধে থেকে দলকে সু-সংগঠিত ও নির্ভীকভাবে দায়িত্ব পালন করে গিয়েছিলেন তিনি। সকল সম্প্রদায়ের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি তিনি অকাল মৃত্যুর আগ পর্যন্ত সকলের কাছে ছিল গ্রহণযোগ্য ও প্রিয় মানুষ।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা