সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ময়মনসিংহে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচন চলাকালে দুই মেয়র প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে দুই টিভি সাংবাদিক মাসুদ রানা, নুরজ্জামানের ওপর হামলা মারধর ও এনটিভির ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে শনিবার (৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহে কর্মরত সাংবাদিকগণ মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

পুলিশের কাছে ঘটনাস্থলের সরবরাহকৃত ভিডিও ফুটেজ ও ছবি দেখে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বক্তারা।

ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আ ন ম ফারুক, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিব আশরাফ,
নির্যাতিত টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামান প্রমুখ।

সান নিউজ/একে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা