সারাদেশ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস। তবে এতে কেউ মারা যায়নি। গাড়ির ভেতরে থাকা চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলা নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নারায়ণগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি যাওয়ার সময় ফতুল্লার পাগলা নন্দলালপুর রেল লাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী চলন্ত ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হননি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, রেলক্রসিংটি ছিল অবৈধ। এ বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পাগলা এলাকায় যাতায়াতে নন্দলালপুর ওই অবৈধ রেল ক্রসিংটি ব্যবহৃত হয়। এ ক্রসিংটি বন্ধ করে দিলেও ব্যবসায়ীসহ জনসাধারণের দুর্ভোগ বাড়বে আর চালু রাখলে এখানে একজন গেটম্যান নিয়োগ দিতে হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা