সংগৃহীত ছবি
সারাদেশ

বাতাসে লণ্ডভণ্ড গাছপালা-বাড়িঘর

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফে হঠাৎ বয়ে যাওয়া ২ মিনিটের দমকা বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে ঐ এলাকার গাছপালা, বসতবাড়িসহ বৈদ্যুতিক খুঁটি।

শনিবার (১৭ আগস্ট) ভোর রাতের দিকে টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: পাহাড় ধসে যানচলাচল বন্ধ

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, শনিবার ভোররাতে হঠাৎ ২ মিনিটের তীব্র গতির বাতাস ও শিলা বৃষ্টিতে এই এলাকার গাছপালা ভেঙে বসতঘরের উপরে পড়ে। সেই সাথে বৈদ্যুতিক খুঁটিসহ অনেকের খেত-খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনায় হোয়াইক্যং-শামলাপুর সড়কে গাছপালা ভেঙে পড়ায় ঐ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এর পরে স্থানীয়রা পড়ে যাওয়া গাছটি কেটে নিলে গাড়ি চলাচল আবারও স্বাভাবিক হয়। এই উপজেলার অন্য কোনো জায়গায় এই রকম হয়নি বলে জানা যায়।

আরও পড়ুন: সৈকতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

তিনি আরও বলেন, এ সময় বাতাসের কারনে ২০টি বসতঘর, ১০টি বৈদ্যুতিক খুঁটি ও খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ বয়ে যাওয়া দমকা বাতাসের কারনে গাছপালা, মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করে তাদেরকে যতটুকু সম্ভব সহায়তায় দেওয়ার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা