সংগৃহীত ছবি
সারাদেশ

সৈকতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আতহার নূর কায়েফ (১৭) নামে ১ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ৭টায় সমুদ্র সৈকতের কলাতলী বিচ থেকে তার লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো

মৃত কলেজছাত্র, উখিয়ার বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম বলেন, শনিবার সকালে জোয়ারের পানির সাথে কায়েফের লাশটি ভেসে আসে। এর পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান জানান, সৈকত থেকে উদ্ধার হওয়া ১ কলেজছাত্রের লাশ হাসপাতালে আনা হয়েছিল। এরপর ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা