ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন নিজেও 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় ট্রেনের নিচে লাফ দিয়ে সন্তানসহ এক নারী আত্মহত্যা করার সময় তাদের বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারীসহ এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাভারে ৫ গাড়িতে আগুন, নিহত ১

এ সময় ওই নারীর কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তার শিশু সন্তান। আহত শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজিয়া বেগম (৩৫) ও তাকে বাঁচাতে এগিয়ে আসা কলেজছাত্র জুবায়ের রহমান জামিল (১৮)।

আরও পড়ুন: গাজায় নিহত বাড়ছেই

নিহত রাজিয়া বেগম গাইবান্ধা সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। জোবায়ের গাইবান্ধার একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার সকালে সন্তান কোলে নিয়ে আত্মহত্যা করার জন্য রাজিয়া বেগম মাঝিপাড়া এলাকায় রেললাইনে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে ট্রেন আসা দেখেও লাইন থেকে সরে যাচ্ছিলেন না। তখন কলেজছাত্র জোবায়ের ওই নারীকে লাইনের ওপর থেকে সরিয়ে আনতে হাত ধরে টানাটানি করতে থাকে।

আরও পড়ুন: বাড়তে পারে মেট্রোরেলের ভাড়া

এ সময় ট্রেন এলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। ওই নারীর কোলে থাকা ২ বছরের শিশু সন্তান ছিটকে রেললাইনের বাহিরে পড়ে গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, সন্তানসহ গৃহবধূকে বাঁচাতে গিয়ে এক কলেজছাত্র ও ওই নারীর মৃত্যু হয়েছে। এ সময় কোল থেকে ছিটকে পড়ে আহত শিশু সন্তানকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা