ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শৈলেন মন্ডল (৩০) নামের এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সারাদেশে ৪৬০ টহল দল মোতায়েন

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাতৈর পাট বাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তার ডান পা কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

শৈলেন মন্ডল উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের অমৃত মন্ডলের ছেলে। তার স্ত্রী ও সম্রাট নামের ৪ বছরের একটি ছেলে রয়েছে।

জানা যায়, সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে দুধ বিক্রির উদ্দেশ্যে সাতৈর বাজারে যাচ্ছিলেন শৈলেন মন্ডল। এ সময় রেল ক্রসিংয়ে রাজশাহীগামী মেইল ট্রেনের ধাক্কায় তার ডান পা কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: কদমতলীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মাঝকান্দি নামক স্থানে তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাসুম জানান, শৈলেনের ডান পায়ের নিচের অংশ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: ট্রেন ছাড়তে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনা জানার সাথে সাথে রাজবাড়ি রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা