সারাদেশ

ঘাঘট নদীতে বালু উত্তোলন, গ্রামবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের পানবাড়ি এলাকায় ঘাঘট নদী থেকে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। তারা বালু উত্তোলনের প্রতিবাদে বালু উত্তোলনকারীকে আটক করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে সিটি মেয়র ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বালু উত্তোলনকারী আলম নামের এক ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষজনের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ৩১নং ওয়ার্ডের আরাজি ধর্মদাস পানিবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দাবি, ঘাঘট নদীর যেই স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেখানে রয়েছে
ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়তই নাজিরদিঘর, শেখপাড়া, বাগমারা, ভক্তিপুর, আরাজী ধর্মদাস, পানবাড়িসহ প্রায় ২০ গ্রামের মানুষের চলাচল করে থাকে। আর যেখানে উত্তোলন করা হচ্ছে ওই এলাকায় প্রায় ১০০ পরিবারের বাস। তাদের বসতভিটাসহ আবাদি জমি রয়েছে। বালু উত্তোলনের ফলে আবাদি জমি ভাঙছে। আরও কিছু এলাকা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে নগরীর তাজহাট এলাকার বাসিন্দা আলম মিয়া দীর্ঘদিন ধরে একটি শ্যালো যন্ত্র বসিয়ে ঘাঘট নদের পানবাড়ি সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে এলাকার আবাদি জমি ভাঙছে। বিভিন্ন সময় বালু তোলা বন্ধের দাবি জানালেও শুনেননি। তাই এলাকার ভুক্তভোগী জনগণ বাধ্য হয়ে বালু ব্যবসায়ীকে ঘেরাও করে বিক্ষোভ করে।

স্থানীয়রা আরও বলেন, যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে ওই এলাকায় প্রায় ১০০ পরিবারের বাস। তাদের বসতভিটাসহ আবাদি জমি রয়েছে। বালু উত্তোলনের ফলে আবাদি জমি ভাঙছে। আরও কিছু এলাকা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তাই প্রশাসনের কাছে তাদের দাবি এ এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাব হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে বালু ব্যবসায়ী আলমকে আটক করা হয়েছে।’

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, এমনিতেই বালু উত্তোলন অবৈধ। এর ওপর সেতুর সংযোগ সড়কের কাছে প্রায় দুই ফুট করে কাটা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা